খেলাধুলা

তাইজুল ইসলামের ৫০০ উইকেটের মাইলফলক

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


তাইজুল ইসলামের ৫০০ উইকেটের মাইলফলক

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশো উইকেট নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট শিকার করেন তিনি। 

এতেই প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশো উইকেট পূর্ণ করেন তাইজুল। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নিলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেছিলেন। 

এই তালিকায় বাংলাদেশের হয়ে ৬৩৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজ্জাক। ৫১৩ উইকেট নিয়ে পরের স্থানেই আছেন এনামুল। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে ৩ উইকেট দূরে ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ২৯ রানে ১ উইকেট নেন তিনি। 

 

টেস্টের তৃতীয় দিন পর্যন্ত মোট ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom