তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা চীনের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চীন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছে। বেইজিং বলেছে, ওয়াশিংটনের উচিত কঠোরভাবে ‘এক চীন নীতি’ মেনে চলা এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণাপত্র কঠোরভাবে অনুসরণ করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আসন্ন চীন সফরের পর তাইওয়ানের জন্য উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদিত হতে পারে-সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ‘বাস্তব পদক্ষেপ’ নেওয়া প্রয়োজন।
খবরে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর চলতি মাসের শেষের দিকে প্রথমবারের মতো চীন সফর করতে পারেন ট্রাম্প। এর আগে গত ডিসেম্বর তার প্রশাসন তাইওয়ান–এর জন্য ১১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।
এর জবাবে চীন কয়েকটি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি ও তাদের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীন তাইওয়ানকে নিজেদের একটি ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে কার্যত স্বাধীন প্রশাসন বজায় রেখে আসছে।
এদিকে পূর্ব এশিয়া অঞ্চলে জাপান ও দক্ষিণ কোরিয়া–সহ অনেক দেশ নিরাপত্তার ক্ষেত্রে অনেকাংশে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই অঞ্চল থেকে কিছু সামরিক শক্তি ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার খবর প্রকাশ পাওয়ায় দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
২ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১ দিন আগে
