বিনোদন

তামান্না ভাটিয়ার ১ মিনিটের মূল্য ১ কোটি রুপি

বিনোদন ডেস্ক

৮ মাস আগে


তামান্না ভাটিয়ার ১ মিনিটের  মূল্য ১ কোটি রুপি

ছবি: সংগৃহীত


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার ফিল্মি ক্যারিয়ারকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবনে বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ এবং টানাপড়েন থাকা সত্ত্বেও, পেশাগত জীবন থেমে নেই তার।  ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই নায়িকা।

সম্প্রতি গোয়ার এক জমকালো অনুষ্ঠানে তামান্না ভাটিয়া আবারও দর্শকদের মাতিয়ে তুলেছেন। ‘আজ কি রাত’ গানে মাত্র ৬ মিনিটের নাচ পরিবেশন করে তিনি নেন ৬ কোটি রুপি পারিশ্রমিক। অর্থাৎ প্রতি মিনিটে তিনি উপার্জন করেছেন ১ কোটি রুপি।

উল্লেখযোগ্য, অনুষ্ঠানে দর্শকরা তামান্নাকে সামনে থেকে দেখার জন্য প্রবল আগ্রহ দেখান। চড়া দামে টিকিট বিক্রি হয় এবং তিনি মঞ্চে উঠতেই দর্শকরা করতালি, চিৎকার ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঞ্চে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও কয়েকজন শিল্পী। তামান্নার পারফরম্যান্স ঘিরে সকলেই মুগ্ধ হন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়।

ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের সংবাদ শিরোনামে থাকলেও, পেশাগত ক্ষেত্রে তামান্নার ক্যারিয়ার ব্যতিক্রমধর্মী। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে শুরু করে ‘গুফর’সহ একাধিক জনপ্রিয় গানে নাচতে। বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বছরেও তার এই দাপট অব্যাহত থাকবে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom