আন্তর্জাতিক

তামিলনাড়ুতে দু’টি বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৬, আশঙ্কা বাড়ছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


তামিলনাড়ুতে দু’টি বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৬, আশঙ্কা বাড়ছে মৃতের সংখ্যা

ভারতের তামিলনাড়ু রাজ্যে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন যাত্রী। সোমবার সকালে রাজ্যের তেনকাসি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাইয়ের দিকে এবং অন্য একটি বাস কোভিলপট্টির উদ্দেশে রওনা দেয়। তেনকাসি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি ধাক্কা লাগে। শক্তিশালী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় উভয় বাস। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত ২৮ যাত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—মাদুরাই থেকে সেনকোট্টাইমুখী কেসার পরিবহনের বাসটি অতিরিক্ত গতি ও বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল। দ্রুতগতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১৪ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৭ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom