খেলাধুলা

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা, সমালোচনার মুখে বিসিবি পরিচালক

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা, সমালোচনার মুখে বিসিবি পরিচালক

ছবি: সংগৃহীত


ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলের না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে যখন দেশজুড়ে তীব্র আলোচনা ও বিতর্ক চলছে, ঠিক সেই সময় সাবেক জাতীয় দলের অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন তামিম ইকবাল। তার সেই বক্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক পাতায় শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

ওই পোস্টটি বেশ কিছু সময় ধরে তার ফেসবুক পাতায় দৃশ্যমান ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া শুরু হলে গভীর রাতে কোনো এক সময় পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং তার জের ধরে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত—এই দুটি বিষয়কে কেন্দ্র করেই গত শনিবার থেকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। চলমান এই সংকট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তামিম ইকবাল। মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতেন। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই।

তামিম বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ ও সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতাম। হুট করে মন্তব্য করা জটিল। অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, সরকারের নির্দেশেই ভারতে যেতে না চাওয়ার কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে বিসিবির এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল না; সরকারের হস্তক্ষেপেই তারা এ অবস্থান নিতে বাধ্য হয়েছে।

তামিমের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটি “ইন্ডিপেন্ডেন্ট বডি” মনে করি। অবশ্যই সরকার একটি বড় অংশ এবং সরকারের সঙ্গে আলোচনা করতেই হবে। কিন্তু তারা যেহেতু স্বাধীন সংস্থা, তাদের নিজস্ব সিদ্ধান্তও থাকতে হবে। সব মতামত বিবেচনা করতে গেলে এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আজকের একটি সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, সেগুলো বিবেচনা করে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য যেটা ভালো, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।’

আবেগের পাশাপাশি বাস্তবতার কথাও তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘আমার কাছেও সবার মতো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থই সবার আগে। কিন্তু বাস্তবতা হলো—আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা করবে, সেটাই নেওয়া প্রয়োজন।’

তামিমের এই বক্তব্যসমৃদ্ধ ফটোকার্ড শেয়ার করেই বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ওই বিতর্কিত মন্তব্য করেন, যা ক্রিকেটাঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন এম নাজমুল ইসলাম। পরদিন অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান করা হয়।

তবে ওই নির্বাচন ঘিরেও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। নির্বাচন প্রক্রিয়ায় তৎকালীন ক্রীড়া উপদেষ্টার প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। একই অভিযোগে নির্বাচনের আগে সরে দাঁড়ান আরও ২১ জন প্রার্থী। এমনকি ভোটের আগেই ৯ জনের পরিচালক হওয়া নিশ্চিত ছিল বলেও অভিযোগ ওঠে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom