তানজিদ তামিমের রেকর্ড ছক্কার ঝড়: এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের নতুন কীর্তি
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ ইতিবাচক। একাদশে চারটি পরিবর্তন এনে ওপেনিংয়ে সুযোগ পান সাইফ হাসান। ক্রিজে থিতু হওয়ার মতো বল পেলেও তার ব্যাটিং ছিল নড়বড়ে। অন্যদিকে, ঝড়ো ব্যাটিংয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তার ব্যাটে ভর করে বাংলাদেশ এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছে। একই সাথে তামিমও ব্যক্তিগতভাবে এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন।
হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করে টাইগাররা। ওই ম্যাচে একটি ছক্কা মেরে পারভেজ হোসেন ইমন এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ড গড়েছিলেন। তার সঙ্গে রেকর্ড গড়ার লড়াইয়ে ছিলেন তামিম। তবে হংকংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ছক্কা হাঁকাতে পারেননি তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনারই অবশ্য রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা পাননি ইমন। আর এই সুযোগে তামিম তাকে ছাড়িয়ে যান। ব্যক্তিগত ফিফটি পূরণের পথে এই বাঁ-হাতি ব্যাটার তিনটি ছক্কা হাঁকান। এর মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে টাইগারদের হয়ে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ২৬টি, যা সর্বোচ্চ। ২৩ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইমন। এই রেকর্ড গড়ার ম্যাচে তানজিদ তামিমই দলকে পথ দেখিয়েছেন। নূর আহমেদের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তিনি ৩১ বলে ৫২ রান করেন, যাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
তানজিদ তামিম ব্যক্তিগতভাবে আরও একটি রেকর্ড গড়েছেন। আবুধাবিতে টি-টোয়েন্টিতে তিনি যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। তামিম ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তার সমান বলে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ। আবুধাবিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি মোহাম্মদ ওয়াসিমের, যিনি ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২১ বলে এই কীর্তি গড়েন। দ্বিতীয় দ্রুততম ২৬ বলে ফিফটি করার রেকর্ডটি আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের, যা তিনি করেছিলেন ২০২১ সালে।
তানজিদ তামিমের মারা দ্বিতীয় ছক্কা দিয়েই বাংলাদেশ দল এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড পূর্ণ করে। গত বছর টাইগাররা সর্বোচ্চ ১২২টি ছক্কা হাঁকিয়েছিল। এবার ৬ ম্যাচ কম খেলেই তারা সেই রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশের ছক্কার সংখ্যা ১২৬টি।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
