তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, মায়ের চিকিৎসা–পরিস্থিতির ওপর নির্ভর করছে দেশে ফেরা
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে নিয়ম অনুযায়ী এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব।
অন্যদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কি না—এ বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের মতামতই হবে প্রধান নির্ধারক। চিকিৎসকেরা যদি মত দেন যে খালেদা জিয়াকে আর বিদেশে নেওয়া সম্ভব নয়, সে ক্ষেত্রে তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন।
সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার বিদেশযাত্রার অনুমতি এলে লন্ডনই হবে প্রথম অগ্রাধিকার; সে ক্ষেত্রে তারেক রহমান সেখানেই থাকবেন। তবে দীর্ঘ ফ্লাইটে তাঁর যাওয়া চিকিৎসকেরা উপযুক্ত মনে না করলে স্বল্প দূরত্বের গন্তব্য হিসেবে সিঙ্গাপুরকে বিবেচনা করা হবে। সে অবস্থায় তারেক রহমান সিঙ্গাপুরে গিয়ে মায়ের পাশে থাকবেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছেন। তিনি মায়ের বিদেশি চিকিৎসক দল ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের অপেক্ষায় আছেন। পাশাপাশি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা যেই স্ট্যাটাসে তিনি রয়েছেন, সেটির আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে চান।
এর আগে গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো বাধা নেই। তিনি জানান, পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ বা পাসপোর্ট না থাকলে ‘ওয়ান-টাইম ট্রাভেল পাস’ দিয়ে দেশে ফেরা সম্ভব, যা এক দিনের মধ্যেই ইস্যু করা যায়।
এদিকে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন, এবং তাঁর শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনে যান এবং প্রায় চার মাস সেখানে অবস্থান করেন। ছেলে তারেক রহমানের বাসাতেই তিনি চিকিৎসা নেন। পরে গত ৬ মে দেশে ফেরেন।
২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তারেক রহমান সেখানেই রয়েছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিভিন্ন মামলার সাজা বাতিল ও কিছু মামলায় আইনি অব্যাহতি পাওয়ার পর থেকেই দেশে ফেরার আলোচনা তীব্র হয়।
সর্বশেষ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
৩৯ মিনিট আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৮ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৮ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৯ ঘন্টা আগে
