তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগানোর ঘটনায় শনাক্ত হয়নি মোটরসাইকেলচালক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে একটি সাদা খাম টেপ দিয়ে লাগানোর ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম সোমবার (১৯ জানুয়ারি) জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও তা পরিষ্কার না হওয়ায় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।”
ওসি রাকিবুল ইসলাম আরও জানান, সাদা খামের ভেতরে কী ছিল তা পুলিশ এখনও দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের বরাত দিয়ে বলা হয়েছে, খামটি ফাঁকা ছিল এবং কোনো চিরকুট বা চিঠি পাওয়া যায়নি। খামটি কেন গাড়িতে লাগানো হয়েছে, তা তদন্তের বিষয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে গত ১৪ জানুয়ারি বুধবার রাত পৌনে ১২টার দিকে। তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তখন তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন এবং গাড়ির সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতেও মোটরসাইকেলচালক কীভাবে গাড়িবহরের মধ্যে প্রবেশ করতে পেরেছে, বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।
ডিএমপি জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ভিজুয়াল অস্পষ্ট থাকায় এখনো মোটরসাইকেলচালক শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৪ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
