রাজনীতি

তারেক রহমানের কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


তারেক রহমানের কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন করতে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পাশের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, তারেক রহমানের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চাই না। শহীদ হাদির প্রতি সম্মান জানিয়ে এবং নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে সরে গেছি।”

এর আগে গত শুক্রবার রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। শহীদের মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

আন্দোলনকারীদের স্পষ্ট ভাষায় দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে শাহবাগে অবস্থান ও অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। তারা জানান, শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। কবর জিয়ারত শেষে তিনি পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন।

তারেক রহমানের এই সফর ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা স্বেচ্ছায় মূল অবস্থান ছেড়ে পাশের এলাকায় সরে যান। জিয়ারত ও হাসপাতাল পরিদর্শন শেষে তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে শাহবাগ এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দুপুরের পর পুনরায় অবরোধ শুরু হলে এলাকায় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।


সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও

১ ঘন্টা আগে


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom