তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো কোনো ছিদ্র রাখা যাবে না: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক রাখা যাবে না। তার নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র। বেহুলার বাসরঘরের মতো যেন কোনো ছিদ্রও না থাকে।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় মহিলা কলেজসংলগ্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফিরোজ আহমেদের স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের নির্দেশনা ও ডা. জুবাইদা রহমানের পরামর্শক্রমে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের উদ্বিগ্ন করছে। আমরা বারবার বলেছি, বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু আপাতদৃষ্টিতে আমরা সেই মাত্রার প্রস্তুতি ও উদ্যোগ দেখতে পাচ্ছি না।
শহীদ ফিরোজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রিজভী জানান, রোববার গুরুতর আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির চেয়ারম্যানের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় একজন মায়ের বুকভাঙা কান্না তারেক রহমানকে গভীরভাবে বিচলিত করে। তিনি তাৎক্ষণিকভাবে রিজভী ও আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, যেন তারা ঢাকায় অবস্থানরত শহীদ ফিরোজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো সরাসরি জানেন।
রিজভী বলেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আজ এখানে এসেছি। বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু সহযোগিতাও নিয়ে এসেছি। শহীদ ফিরোজ রাজশাহীর গোয়ালিয়া থানার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনের সময় নির্বিচার হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে তিনি একজন। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি, তাদের সমস্যাগুলো নোট করেছি এবং নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দিয়েছি।
তিনি বলেন, শহীদ ফিরোজের দুটি সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ ও লেখাপড়া নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে আছেন। এই শহীদ পরিবারটি যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং সন্তানদের লেখাপড়া বন্ধ না হয়— সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে। ‘আমরা বিএনপি পরিবার’ এবং বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে এই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হবে।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি প্রত্যাশা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত ও নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে— নিরপেক্ষতার জায়গায় কোনো চিড় ধরছে কি না। যদি এমনটি ঘটে, তাহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং গণতন্ত্রকামী জনগণের আস্থায় চরম আঘাত আসবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই এমন আচরণ করতে হবে, যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে, নির্ভীকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ যেন না থাকে— এটি নিশ্চিত করা কমিশন ও সরকারের প্রধান দায়িত্ব।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, কোনো দল নির্বাচনে অংশ নেবে কি না— সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে জনগণ নিশ্চিত হতে পারে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
বিএনপির ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কতজন কার্ড পাবেন— এসব বিষয়ে নির্দিষ্ট ও স্পষ্ট তথ্য যথাসময়ে জানানো হবে। তবে বিএনপির চেয়ারম্যান যে অঙ্গীকার করেছেন, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনে, তাহলে ফ্যামিলি কার্ডসহ সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুল ইসলাম মাহবুব, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদসহ দল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৮ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
