তেজগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ৬৫
অনলাইন ডেস্ক
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিএমপি।
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি, অনৈতিক কাজে জড়িতসহ বিভিন্ন অপরাধের অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬) ২। নুর নাহার (২০) ৩। আছমা খাতুন (৩০) ৪। মায়া আক্তার ওরফে বৃষ্টি (২৬) ৫। সোনিয়া আক্তার (২৩) ৬। দুলি খানম (১৯) ৭। আছমা আক্তার (২৭) ৮। আয়েশা আক্তার বাঁধন (২০) ৯। নাজমা আক্তার (২৫) ১০। আনজুমান (২২) ১১। মো. পিন্টু শেখ (৩২) ও ১২। মো. মনির শান্ত (২০)।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাহেব বিশ্বাস (২৮) ২। সিয়াম (২৪) ৩। রেদোয়ান (১৮) ৪। সোহাগ (২৩) ৫। রাকিব (৩২) ৬। আ: রহমান (৪০) ৭। ইউসুফ (৩৪) ৮। রোমান ওরফে রায়হান (২১) ৯। রহিম আশরাফ (৪২) ১০। সোহেল (২৫) ১১। বদিউল আলম (৪২) ১২। মোস্তফা কামাল শাওন (৩০) ১৩। ফয়সাল (২০) ১৪। মাসুদ (২৬) ১৫। সাব্বির (২২) ১৬। শাহজাদা সাক্কু (৪৮) ১৭। জলিল (৪২) ও ১৮। সাঈদ (২৮)।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাহিম খন্দকার (২৪) ২। রহিমা ওরফে তাপসী (২৭) ও ৩। সুমন (২৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোকলেচ (৩১) ২। অরুন (৫২) ৩। লিমন (৪০) ও ৪। সোহেল (৩২)।
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- থানা- ১। মো. আলমগির ব্যাপারী (৩৭) ২। মো. স্বপন মিয়া (৫০) ৩। মো. বশির মোল্লা (৪২) ৪। মো. সাব্বির (২০) ৫। মো. আবুল কালাম (৩০) ৬। মো. মোহন খাঁ (২০) ও ৭। রাসেল মিয়া (৩০)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। অমিত বৈদ্য (২৯) ২। সুজন (২৮) ৩। সবুজ (৩২) ৪। রিপন (২৬) ৫। আনিস (৩৫) ৬। নাঈম (২১) ৭। রাকিব (২২) ৮। আলমগির (২৮) ৯। টিটন ওরফে লিটন (২৮) ১০। হাবিব (৩০) ১১। আবুল খায়ের (৫২) ১২। শাওন (৪০) ১৩। দিদার হোসেন শান্ত (২৬) ১৪। সাগর (২২) ১৫। সজীব (২০) ১৬। নুরুল (৪৩) ১৭। মীম (২৬) ১৮। সুমি (২৬) ১৯। আকলিমা (২৮) ২০। নিপা (২০) ও ২১। দিপা (২০)।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের
৩ ঘন্টা আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়
১৬ ঘন্টা আগে
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...
১ দিন আগে
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত
২ দিন আগে
