আন্তর্জাতিক

তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে যৌথ রকেট হামলা ইরান ও হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে যৌথ রকেট হামলা ইরান ও হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত


তেল আবিব, ১২ মার্চ-ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে যৌথ রকেট হামলা চালিয়েছে ইরান-এর বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে শহরের উপকণ্ঠে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় রকেট আঘাত হানলে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর বাড়িটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি হিজবুল্লাহর পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল ওই এলাকার একটি ইসরাইলি সামরিক গোয়েন্দা স্থাপনা।

সাম্প্রতিক সময়ে ইরান ও তাদের মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই নতুন করে রকেট হামলার ঘটনা ঘটল।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের বিভিন্ন অঞ্চল ও প্রতিবেশী দেশগুলোতে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। হিজবুল্লাহ একাধিকবার ইসরাইলি এলাকাগুলোতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। আক্রান্ত এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের বড় অংশে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পথ এবং জনজীবনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৮ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১০ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১০ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom