তেল মজুতে সরকারের ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ এনসিপির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দেশে তেল সংকটের পেছনে সরকারের ঘনিষ্ঠ একটি সিন্ডিকেট জড়িত থাকতে পারে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ান দাবি করেন, বড় বড় কোম্পানি তেল মজুত করলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর অভিযান পরিচালনা করা হয়নি, যা যোগসাজেশের ইঙ্গিত দেয়।
বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের পারচেজিং কমিটির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, দেশে অন্তত দুই মাসের জ্বালানি মজুত থাকার কথা। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন-যাদের মেয়র পদে নির্বাচন করানো হবে, তাদেরই যদি আগে প্রশাসক হিসেবে বসানো হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার অর্থ কী থাকে?
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি এ লক্ষ্যে আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে এনসিপি সহযোগিতা করবে। অন্যথায় দলটি জনগণের কাতারে থেকে আন্দোলনের পথ বেছে নেবে বলেও ইঙ্গিত দেন।
এদিকে গুমসংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার বিএনপির প্রস্তাবেরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের প্রস্তাবের মাধ্যমে বিএনপি পরোক্ষভাবে গুমের মতো কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিচ্ছে।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি লাভবান হলেও তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়াতেও বিএনপি অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং গণভোটের বিষয়টি আদালতে নেওয়ার মাধ্যমে তা প্রমাণ করেছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৯ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
