আন্তর্জাতিক

তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যে কাউকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যে কাউকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না: ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


তেহরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই এ সতর্কবার্তা আসে।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন ‘সব অথবা কিছুই না’ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তবে এই অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।

গালিবাফ আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল থাকলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি বলেন, প্রণালিটির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরান যদি কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তেহরানসহ ইরানের বিভিন্ন স্থাপনার সেতু ও বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার অজুহাতে টানা ১২ দিন ধরে ইরানে বিমান হামলা অব্যাহত রয়েছে।

এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি বলেছেন, দেশের ওপর যেকোনো হামলার ‘চোখের বদলে চোখ’ নীতিতে কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, পশ্চিমাঞ্চলের আহওয়াজ, রামশির ও আন্দিমেস্ক শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময়ে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে। অপরদিকে ইরানও প্রতিবেশী কয়েকটি দেশের জ্বালানি অবকাঠামো ও পানি শোধনাগার লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৫ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৬ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৭ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom