আন্তর্জাতিক

তেলের দাম ও অবরোধ নিয়ে ট্রাম্পকে কটাক্ষ ইরানি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


তেলের দাম ও অবরোধ নিয়ে ট্রাম্পকে কটাক্ষ ইরানি স্পিকারের

ছবি: সংগৃহীত


ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও যুক্তরাষ্ট্রের ‘অবরোধ নীতি’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওয়াশিংটনের নীতিনির্ধারকদের দেওয়া “ভুল পরামর্শ” ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। তার ভাষায়, পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতি ব্যারেল তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে ১৪০ ডলারে পৌঁছাতে পারে।

গালিবাফ আরও বলেন, মার্কিন প্রশাসনের কিছু মন্তব্য বাস্তবতার সঙ্গে মিলছে না। সম্প্রতি ট্রাম্পের একটি বক্তব্যের জবাবে তিনি ব্যঙ্গ করে বলেন, ইরানের তেল অবকাঠামো নিয়ে দেওয়া “বিস্ফোরণ ও ধ্বংসের” পূর্বাভাস বাস্তবে ঘটেনি।

তিনি দাবি করেন, ট্রাম্প যে সময়সীমার কথা বলেছিলেন, তা পেরিয়ে গেলেও কোনো ধরনের বড় ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে তেলের দাম ইতোমধ্যে ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৬ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৯ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

২৩ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom