বিশেষ সংবাদ

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল পাম্পে ভিড় মুন্সীগঞ্জে

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল পাম্পে ভিড় মুন্সীগঞ্জে

ছবি: সংগৃহীত


তেলের সংকটের কারণে মোটরসাইকেল ভ্যানে তুলে ফিলিং স্টেশনে নেওয়ার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে মুন্সীগঞ্জ জেলায়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার একটি ফিলিং স্টেশনে এ দৃশ্য চোখে পড়ে। তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষার মধ্যে এক যুবক তার মোটরসাইকেল ভ্যানে করে এনে লাইনে দাঁড় করালে তা সবার দৃষ্টি কাড়ে।

সরেজমিনে দেখা যায়, পাম্পে তেল নিতে শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল। এর মধ্যেই একটি মোটরসাইকেল ভ্যানে করে এনে লাইনে রাখা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই সময়ই পাম্পের তেল শেষ হয়ে যায়, ফলে বিপাকে পড়েন মোটরসাইকেলের মালিক ইমরান হোসেন।

পরে টংগিবাড়ী থানার এএসআই শফিকুল ইসলাম বিষয়টি নজরে নিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশেষ ব্যবস্থায় ২০০ টাকার তেল জোগাড় করে দেন।

ভ্যানচালক জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা ইমরান হোসেন জরুরি কাজে কালীবাড়ি এলাকায় যাওয়ার পথে তেল শেষ হয়ে যায়। স্থানীয়ভাবে তেল না পেয়ে তিনি প্রায় ১০ কিলোমিটার দূরের ফিলিং স্টেশনে ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে আসেন।

এএসআই শফিকুল ইসলাম বলেন, ‘যুবকটি পাম্পে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তেল শেষ হয়ে যায়। তবে পরিস্থিতি বিবেচনায় কষ্ট করে কিছু তেল সংগ্রহ করে তাকে সহায়তা করা হয়েছে।’

পাম্প কর্তৃপক্ষ জানায়, প্রায় এক সপ্তাহ তেল সরবরাহ বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে অকটেন সরবরাহ শুরু হয়। এরপর থেকেই মোটরসাইকেলচালকদের ভিড় বাড়তে থাকে। পুলিশ মোতায়েন থাকলেও সিরিয়াল নিয়ে মাঝে মাঝে উত্তেজনা দেখা দেয়। প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল।

ফিলিং স্টেশনের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ পর তেল পেয়ে বিক্রি শুরু করলেও চাহিদা এত বেশি যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বুধবার বিকেলেই সব তেল শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে তেলের সংকট না থাকার কথা বলা হলেও বাস্তবে আমরা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৫ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২০ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২২ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৮ দিন আগে

Dr.Mahfuzul Alom