তিন বছর পর গাজায় স্কুলে ফিরল শিশুরা, ক্লাস হচ্ছে তাঁবুতেও
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভাঙাচোরা ভবন, তাঁবু ও টিনের অস্থায়ী ছাউনির নিচে আবারও পাঠদান শুরু হয়েছে গাজা উপত্যকায়। দীর্ঘ প্রায় তিন বছর পর শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন শিক্ষাবর্ষে সরাসরি স্কুলে ফিরেছে হাজারো শিশু। যুদ্ধের ক্ষত, শিক্ষাসামগ্রীর সংকট ও অনিশ্চয়তার মধ্যেও শ্রেণিকক্ষে ফেরার আনন্দ তাদের চোখেমুখে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংঘাতের কারণে প্রায় ৬ লাখ ৬০ হাজার শিশু দীর্ঘদিন সরাসরি স্কুলে গিয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত ছিল। ফলে নতুন শিক্ষাবর্ষে অনেক শিশুর ক্লাস হচ্ছে অস্থায়ী তাঁবু ও অন্যান্য অস্থায়ী স্থাপনায়।
গাজার শিক্ষা কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় তেরপল, টিন, কাঠ ও তাঁবু ব্যবহার করে অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। কোথাও বালুর ওপরই বসানো হয়েছে এসব শিক্ষাকেন্দ্র। কোনো কোনো শ্রেণিকক্ষে ব্ল্যাকবোর্ড ও কয়েকটি গদি ছাড়া তেমন কোনো সরঞ্জাম নেই।
খান ইউনিসের শিক্ষার্থী মোয়ায়েদ আবু মুস্তফা জানায়, প্রায় তিন বছর পর সে আবার স্কুলে ফিরেছে। তীব্র গরমের মধ্যে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা তাঁবুতেই তাকে ক্লাস করতে হচ্ছে। প্রয়োজনীয় খাতা-কলম বা ভালো জুতাও নেই। এরপরও পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে সে।
১৫ বছর বয়সী সমর আবু সালমিও দীর্ঘদিন পর সরাসরি শিক্ষকদের সামনে বসে ক্লাস করার সুযোগ পেয়েছে। যুদ্ধের সময় মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করলেও শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ ছিল না বলে জানায় সে। এখন অস্থায়ী স্কুলে পড়াশোনা করেই নিজের স্বপ্ন পূরণ করতে চায় সমর।
শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণের সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজার শিশুদের প্রায় তিন শিক্ষাবর্ষ ধরে নিয়মিত সরাসরি স্কুলে যাওয়ার সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং স্কুল ভবনগুলোর বড় অংশ পুনর্নির্মাণ বা সংস্কার প্রয়োজন।
গাজার শিক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে ইউনিসেফের সহায়তায় প্রায় ৫ লাখ ৪০ হাজার শিশু অস্থায়ী স্কুল ও লার্নিং সেন্টারে সরাসরি পাঠদানে অংশ নেবে। যারা সরাসরি ক্লাসে অংশ নিতে পারছে না, তাদের জন্য অনলাইন ও অন্যান্য বিকল্প শিক্ষাব্যবস্থাও চালু রাখা হয়েছে।
তবে যুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি। বহু পরিবার বাস্তুচ্যুত অবস্থায় অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। ইউনিসেফ জানিয়েছে, গাজার প্রায় ৮৪ শতাংশ মানুষ এখনো অতিরিক্ত জনাকীর্ণ বাস্তুচ্যুত শিবির বা ক্ষতিগ্রস্ত ও অনুপযুক্ত আশ্রয়ে বসবাস করছে। ফলে শিশুদের নিরাপদ ও স্থায়ী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
তারপরও ধ্বংসস্তূপের মধ্যেই স্কুলে ফেরার এই উদ্যোগকে গাজার শিশুদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের কারণে হারিয়ে যাওয়া প্রায় তিন শিক্ষাবর্ষের পর বই-খাতা হাতে ফেরার সুযোগ পাওয়াই তাদের কাছে নতুন করে ভবিষ্যৎ গড়ার আশার প্রতীক হয়ে উঠেছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৬ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৭ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৭ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
