আন্তর্জাতিক

তিনজনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন অজি নারী

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


তিনজনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন অজি নারী

মেলবোর্নের সুপ্রিম কোর্ট সোমবার (৮ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর রায়ে এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। 

তিনি তার সাবেক শ্বশুর-শাশুড়ি ও খালাকে বিষাক্ত মাশরুম মেশানো গরুর মাংসের ওয়েলিংটন খাইয়ে হত্যা এবং আরেক অতিথিকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদন অনুযায়ী, এই রায় অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত বিচারগুলোর মধ্যে অন্যতম।

বিচারকালে ভিক্টোরিয়া রাজ্যের মোরওয়েল শহরে প্রমাণ হয় যে, প্যাটারসন আশেপাশের এলাকা থেকে মারাত্মক বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম সংগ্রহ করেছিলেন। এরপর তিনি পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে এবং প্রমাণ নষ্ট করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

প্যাটারসনের আইনি দল আদালতে দাবি করেছিল, তিনি অনিচ্ছাকৃতভাবে বিষাক্ত মাশরুম সংগ্রহ করেছিলেন এবং প্রিয়জনদের অসুস্থ দেখে ‘আতঙ্কিত’ হয়ে মিথ্যা বলেছিলেন।

২০২৩ সালের ২৯ জুলাই ওই ভোজসভার কয়েক দিন পর হাসপাতালে মারা যান প্যাটারসনের সাবেক শ্বশুর-শাশুড়ি ডন প্যাটারসন (৭০), গেইল প্যাটারসন (৭০), এবং গেইলের বোন হিদার উইলকিনসন (৬৬)। হিদার উইলকিনসনের স্বামী ইয়ান উইলকিনসনও অসুস্থ হয়ে পড়েন, তবে কয়েক সপ্তাহ চিকিৎসার পর তিনি বেঁচে যান।

এরিন প্যাটারসনের প্রাক্তন স্বামী সাইমন প্যাটারসনও ওই দুপুরের খাবারে আমন্ত্রিত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হননি। তাকে হত্যার চেষ্টার অভিযোগও ছিল, তবে বিচার শুরুর আগেই তা প্রত্যাহার করা হয়।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৬ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৬ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom