রাজনীতি

তরিকত পার্টির আত্মপ্রকাশ: লক্ষ্য ৩৭ দফা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


তরিকত পার্টির আত্মপ্রকাশ: লক্ষ্য ৩৭ দফা

আদর্শ রাষ্ট্র গড়ার লক্ষ্যে ৩৭ দফা কর্মসূচি নিয়ে আত্মপ্রকাশ করেছে 'বাংলাদেশ তরিকত পার্টি'। রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দলটি তাদের কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হলেও বর্তমানে দেশে এক ধরনের ‘নীরব নৈরাজ্য’ চলছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাজার শরিফ ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনার পাশাপাশি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো বর্বরোচিত ঘটনার কথা উল্লেখ করেন। বক্তারা আরও জানান, এসব ঘটনায় খাদেমসহ বহু মানুষ খুন, গুম ও নিখোঁজ হয়েছেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

নেতারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের কারণে দেশের সামগ্রিক পরিস্থিতিতে কালো মেঘ নেমে আসছে। এই অবস্থায়, নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে তরিকত পার্টির যাত্রা শুরু হলো।

দলের পক্ষ থেকে ঘোষিত ৩৭ দফার মধ্যে উল্লেখযোগ্য কিছু লক্ষ্য ও উদ্দেশ্য হলো:

  • পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা।
  • মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের আদর্শ অক্ষুণ্ন রাখা।
  • ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন এবং সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা।
  • বেকারত্ব দূরীকরণ ও মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি।
  • কৃষকদের ন্যায্য অধিকার ও কৃষি পণ্যের সঠিক বাজারমূল্য নিশ্চিত করা।
  • স্বাধীন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা।
  • নারী শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানো।
  • চুরি, ডাকাতি, খুন ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর প্রশাসন গঠন করা।
  • অসহায় ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন নিশ্চিত করা।
  • শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশ ঘটানো।
  • জনবান্ধব পুলিশ বাহিনী গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।

তরিকত পার্টির নেতারা একটি দুর্নীতিমুক্ত ও কলুষমুক্ত রাষ্ট্র গড়ার জন্য দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, দেশ গড়ার কাজে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

৬ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

৬ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

৬ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom