বিশেষ সংবাদ

তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক

তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এক শোকবার্তায় দূতাবাস জানায়, এ দুঃখজনক ঘটনায় তারা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

শোকবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস উল্লেখ করে, “তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, শরীফ ওসমান হাদি একজন প্রতিশ্রুতিশীল তরুণ নেতা ছিলেন, যার মৃত্যুতে দেশ একটি সম্ভাবনাময় নেতৃত্বকে হারাল। এই শোকের সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে। তার সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও গভীর দুঃখ প্রকাশ করছেন।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৪ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom