টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না: ট্রাক মার্কায় ভোট চাইলেন নুর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, কিছু টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদেরই সন্তান। জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার সুযোগ দিন। পিছিয়ে থাকা গলাচিপা-দশমিনার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, গলাচিপা-দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই জনপদের মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে সৎ ও সাহসী নেতৃত্ব দরকার। আপনারা আমাকে সেই সুযোগ দিলে আমি কথা নয়, কাজে প্রমাণ দেব।
শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। এখানে বসবাসরত গলাচিপা ও দশমিনার মানুষদের বলছি—ইনশাআল্লাহ নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করবেন। নির্বাচনের আগেই সবাইকে এলাকায় যেতে হবে এবং তাকে বিজয়ী করতে হবে। নুর ভাই নির্বাচিত হলে ভবিষ্যতে এমপি তো হবেনই, প্রয়োজনে মন্ত্রীও হতে পারেন। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১০ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
