বানিজ্য

টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে

অনলাইন ডেস্ক

২ মাস আগে


টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে

ছবি: সংগৃহীত


দেশজুড়ে টানা বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন সবজি, মাছ ও কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বিক্রেতারা মূল্য বৃদ্ধির কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় নিত্যপণ্য।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অনেক দোকান আংশিক খোলা থাকলেও বিভিন্ন পণ্যের দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

সবজির মধ্যে করলা প্রতি কেজি ৬০-৮০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজিপ্রতি ১৮০-২২০ টাকা, ফুলকপি প্রতিটি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং লাউ ৬০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কয়েকদিন আগেও প্রতি কেজি ৯০-১২০ টাকার মধ্যে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৪০-১৬০ টাকায় পৌঁছেছে। এছাড়া পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, আলু ২৫-৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবু প্রতি হালি ১৫-২০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং বিভিন্ন ধরনের শাক ১৫ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও কিছু ক্ষেত্রে সামান্য দাম বেড়েছে। সোনালি কক মুরগি ৩৩০-৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, ব্রয়লার ১৮০-১৯০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম লক্ষ্য করা গেছে। বড় তেলাপিয়া ২৩০-২৫০ টাকা, ছোট তেলাপিয়া ২০০-২২০ টাকা, রুই ৪০০-৪৫০ টাকা, পাঙাশ ২০০ টাকা, কৈ ২০০-২২০ টাকা, টেংরা ও শিং ৬০০-৮০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা এবং বোয়াল ৬০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি আকারভেদে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ২ হাজার টাকার মধ্যে রয়েছে।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে এবং পরিবহন ব্যাহত হওয়ায় ঢাকায় পণ্য সরবরাহ কমেছে। ফলে বেশিরভাগ সবজি ও মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, বৃষ্টিকে কেন্দ্র করে দাম বাড়ানো হলেও বাজারে পণ্যের তেমন কোনো সংকট নেই। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২০ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৫ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom