শিক্ষা

টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা নিয়ে আজ সিদ্ধান্ত, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার

অনলাইন ডেস্ক

২ মাস আগে


টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা নিয়ে আজ সিদ্ধান্ত, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার

ছবি: সংগৃহীত


টানা বর্ষণ ও দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বৈঠক করেছে। গতকাল থেকেই ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, কোনো এলাকায় পরীক্ষা স্থগিতের প্রয়োজন হলে বিকল্প তারিখে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্নফাঁস নয়, প্রতারণার ফাঁদ

প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্রের নামে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে।

তিনি সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছে’-এমন শিরোনাম বা খবর প্রকাশ করলে প্রতারক চক্রই উৎসাহিত হয়। বরং স্পষ্টভাবে জানাতে হবে, প্রশ্নফাঁস হয়নি।

মন্ত্রী আরও জানান, এ ধরনের সাইবার প্রতারণা দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নজরদারিতে রাখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

পরীক্ষায় অনিয়মে কঠোর অবস্থান

পরীক্ষাকেন্দ্রে অনিয়মের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লায় এক শিক্ষক নিজের পরিবর্তে একজন শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।


একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ
একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। আবেদন শেষ হয় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ১ অক্টোবর রাত ৮টায়

৪ ঘন্টা আগে


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

২ দিন আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

৬ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom