টানা বৃষ্টিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, সাত দফা দাবি পুনর্ব্যক্ত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ব্যাংক খাতে জবাবদিহি নিশ্চিতসহ সাত দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।
মিছিলে অংশ নেওয়া গ্রাহকদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের দাবির মধ্যে রয়েছে-এস আলম গ্রুপসহ ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন, বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের আর্থিক দায় পরিশোধ, ফ্যাসিস্ট আমলে জোরপূর্বক পরিবর্তিত মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং ইসলামী ব্যাংকে গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ব্যাংকটির স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম, অর্থপাচার ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আর্থিক সংকটের কারণে গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
গ্রাহক ফোরামের নেতারা বলেন, তাদের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রত্যাশা করেন।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১৬ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
