টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের বাজারেও দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, নতুন কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে পর্যাপ্ত মরিচ বাজারে আসছে না। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতায় মরিচ দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ আরও কমে গেছে। একই কারণে অন্যান্য সবজির সরবরাহও স্বাভাবিকের তুলনায় অনেক কম।
শুক্রবাদ বাজারের সবজি বিক্রেতা আনোয়ার বলেন, “এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এখন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। কম দামে বিক্রির সুযোগ নেই। বৃষ্টি কমলে হয়তো বাজার কিছুটা স্বাভাবিক হতে পারে।”
মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। বাজার করতে আসা গৃহিণী তামান্না বলেন, “কাঁচামরিচ এখন রান্নাঘরের অন্যতম ব্যয়বহুল পণ্যে পরিণত হয়েছে। অন্যান্য সবজির দামও বেশি। দুই-তিন ধরনের সবজি অল্প করে কিনতেই প্রায় ২০০ টাকা খরচ হয়ে যাচ্ছে।”
ব্যবসায়ীদের মতে, আবহাওয়া স্বাভাবিক হয়ে মাঠ থেকে সরবরাহ বাড়লে কাঁচামরিচসহ অন্যান্য সবজির দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত টানা বৃষ্টির কারণে বাজারে মূল্যচাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
৮ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
