টানা চার ছক্কায় ইতিহাস গড়লেন সাইফউদ্দিন, বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি রেকর্ড
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
শুক্রবার (১৭ জুলাই) ম্যাচের শেষ ওভারে জিম্বাবুয়ের বোলার ইভান্সকে পরপর চারটি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। ওভারের প্রথম বলটি ছিল লো ফুলটস, যা স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান সাইফউদ্দিন। দ্বিতীয় বল মিড উইকেটের ওপর দিয়ে, তৃতীয়টি শর্ট লেন্থ ডেলিভারিতে ফাইন লেগের ওপর দিয়ে এবং চতুর্থ বলটি আবারও মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায় পরিণত করেন তিনি।
এই কীর্তির মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টানা চার ছক্কার রেকর্ড গড়েন সাইফউদ্দিন।
শেষ পর্যন্ত মাত্র ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ছক্কার বিশ্বরেকর্ড অবশ্য ছয় বলে ছয় ছক্কা। এই কীর্তি দুইবার গড়েছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং ভারতের যুবরাজ সিং একবার করে টানা ছয় বলে ছক্কা হাঁকানোর নজির স্থাপন করেছেন।
সাইফউদ্দিনের এই বিধ্বংসী ক্যামিও বাংলাদেশের ইনিংসের শেষভাগে বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ম্যাচে দলের লড়াইয়ের ভিত্তি তৈরি করে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
