খেলাধুলা

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে কোহলির রেকর্ড; রুতুরাজের প্রথম শতকে ভারতের পাহাড়সম সংগ্রহ

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


টানা দ্বিতীয় সেঞ্চুরিতে কোহলির রেকর্ড; রুতুরাজের প্রথম শতকে ভারতের পাহাড়সম সংগ্রহ

রায়পুরে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি। ব্যাট হাতে নেমেই দর্শকদের মন জয় করে নেন তিনি। ৯০ বলে ২ ছক্কা ও ৭ চারসহ ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি—যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। এটি তার টানা দ্বিতীয় শতক, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।

কোহলির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে ওয়ানডেতে নিজের প্রথম শতক তুলে নেন রুতুরাজ গায়কোয়াড়। মিডল অর্ডারের এই ব্যাটার ৮৩ বলে ২ ছক্কা ও ১২ চার মেরে ১০৫ রানের ইনিংস খেলেন। দুজন মিলে তৃতীয় উইকেটে ১৫৬ বলে ১৯৫ রানের জুটি গড়ে ভারতের ইনিংসের ভিত শক্ত করেন—যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটির তালিকায় জায়গা করে নিয়েছে।

ম্যাচের শুরুতে অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হলে কোহলি ক্রিজে নামেন এবং এনগিডির করা চতুর্থ বলেই ছক্কা হাঁকান। অন্যদিকে রুতুরাজ ৫২ বলেই ফিফটি পূর্ণ করে দ্রুতগতিতে রান তোলেন। কোহলি ৩৮তম ওভারের শেষ বলে তিন অঙ্কে পৌঁছান।

লোকেশ রাহুলের ৪৩ বলে ৬৬ রান এবং রাভিন্দ্র জাদেজার ২৪ রানের ইনিংস ভারতের স্কোর বোর্ডকে আরও সমৃদ্ধ করে। সব মিলিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৮ রান, যা দক্ষিণ আফ্রিকার জন্য বড় লক্ষ্যমাত্রা তৈরি করেছে।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom