সারাদেশ

টেকনাফের গহিন পাহাড়ে অভিযানে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ মানব পাচারকারী

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


টেকনাফের গহিন পাহাড়ে অভিযানে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ মানব পাচারকারী

সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে জিম্মি করে রাখা ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। মানব পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রাখার গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনী সেখানে অভিযান চালায়।

অভিযানে আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ জন পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং চূড়ান্তভাবে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল।

সাম্প্রতিক সময়ে টেকনাফের এই অঞ্চলে মানব পাচারকারীদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

  • এর আগে, ২ অক্টোবর বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ২১ জন নারী ও শিশুকে উদ্ধার করে কোস্টগার্ড।
  • ১ অক্টোবর বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ড ৮ জন নারী ও শিশুকে উদ্ধার করে।
  • ২৯ সেপ্টেম্বর রাতে একই এলাকার পাহাড় থেকে তিন দালালসহ ৩ জনকে উদ্ধার করা হয়।
  • ২৩ সেপ্টেম্বর কচ্ছপিয়া এলাকার পাহাড় থেকে ৫ অপহৃতকে উদ্ধার এবং ২ মানব পাচারকারীকে আটক করা হয়।
  • এর আগের দিন র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার এবং ৮৪ জনকে উদ্ধার করে।
  • ১৮ সেপ্টেম্বর কোস্টগার্ড ৬৬ জনকে উদ্ধার করে।
  • ১৬ সেপ্টেম্বর বিজিবি ১২ জন পাচারকারীকে আটক এবং ১১ জনকে উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মানব পাচারসহ যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

২ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom