রাজনীতি

ঠাকুরগাঁও জামায়াত জেলা আমিরকে টাকা বহনে কাস্টমস অনাপত্তি দিয়েছিল

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ঠাকুরগাঁও জামায়াত জেলা আমিরকে টাকা বহনে কাস্টমস অনাপত্তি দিয়েছিল

ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের টাকা বহনের বিষয়ে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা এতে অনাপত্তি জানায়। এছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন। বিমানবন্দরে অবতরণের পর তার বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।

আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। বর্তমানে তিনি বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন।

এদিকে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের ‘সাজানো নাটক’।

সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাদের জানিয়েছেন-জামায়াত নেতাকে টাকা বহনের জন্য এনওসি দেওয়া হয়েছিল এবং অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৯ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom