টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির
অনলাইন ডেস্ক
আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সোমবার রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠক করেন। ওই বৈঠকে অধিকাংশ পরিচালক তখন কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে সরকারের মনোভাব ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরদিন বোর্ডের অবস্থান পরিবর্তন হয়।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুপুরে প্রথম আলোকে বলেন,
‘খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।’
এর কিছুক্ষণ পর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,
‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় নিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে আজ সকালে বিসিবি লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে।
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর
৯ ঘন্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...
৩ দিন আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...
৪ দিন আগে
দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা...
৪ দিন আগে
