জেলার খবর

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে গুদামে আগুন লাগে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় একটি কারখানার সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।


৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ
৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক

১ ঘন্টা আগে


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও

১ দিন আগে


ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে

১ দিন আগে


কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি

কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি

২ দিন আগে

Dr.Mahfuzul Alom