আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

আন্তর্জাতিক ডেস্ক

৫ দিন আগে


ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগ করে ইরানকে তার অবস্থান থেকে সরানো যাবে না। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আপস না করার অবস্থান জানান।

হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, সবাই এই জলপথ থেকে সুবিধা নেবে, অথচ ইরানকে সেখানে নৌ চলাচলের অধিকার থেকে বঞ্চিত করা হবে-এটি গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, হরমুজে শত্রু দেশের নৌবহরের স্থায়ী উপস্থিতি এবং যুদ্ধের বিস্তার শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে না।

এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই পেজেশকিয়ান জাতিসংঘের মঞ্চে ইরানের অবস্থান স্পষ্ট করেন।

পেজেশকিয়ান একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে ইঙ্গিত ছিল, ইরানের ওপর চাপ বাড়লে এর প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে।

এর আগে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কয়েক মাসের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের পার্থক্য রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং অবরোধ প্রত্যাহার করলে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

সব মিলিয়ে, পেজেশকিয়ানের জাতিসংঘের ভাষণে একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান, অন্যদিকে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা-দুই বার্তাই উঠে এসেছে।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৫ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১০ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

২০ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom