আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১০ মাস আগে


ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ অভিযানে কুনেইত্রা প্রদেশে একটি পরিত্যক্ত সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল–ইখবারিয়া জানিয়েছে, ইসরায়েলের দুটি ট্যাঙ্ক ও দশটি সামরিক যান দক্ষিণ কুনেইত্রার সামদানিয়া আল-শারকিয়া গ্রামে প্রবেশ করে পুরোনো পরিত্যক্ত স্থাপনাটি উড়িয়ে দেয়। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বা সিরীয় কর্তৃপক্ষ কেউই তাৎক্ষণিক মন্তব্য করেনি।

গত ২৪ ঘণ্টায় একই এলাকায় আরও দুটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। কয়েক মাস ধরেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিনই এমন হামলার ঘটনা ঘটছে।

এর আগে সোমবার সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সিরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা ইসরায়েলের জন্য জরুরি। এমন কিছু যেন না ঘটে যা সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করে।”

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “তিনি শান্তি প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছেন।” ট্রাম্প শারার শাসনকে সিরিয়া পুনর্গঠনের ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবেও বর্ণনা করেন।

সিরীয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরায়েল দক্ষিণাঞ্চলে এক হাজারের বেশি বিমান হামলা এবং চার শতাধিক স্থল অভিযান পরিচালনা করেছে।

গত বছর বাশার আল–আসাদ সরকারের পতনের পর ইসরায়েল জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বাফার জোন দখল করে গোলান মালভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করে—যা ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৭ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৯ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৯ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom