আন্তর্জাতিক

ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা

আন্তর্জাতিক ডেস্ক

৫ দিন আগে


ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা

ছবি: সংগৃহীত


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।

ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাঁকে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর তিনি সাংবাদিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে প্রতিবেদন না করার কথা বলেন।

জবাবে কলিন্স বলেন, জাতিসংঘ কর্তৃপক্ষ তাঁকে ও সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের সংবাদ সংগ্রহের অনুমতি দিয়েছে।

এর আগে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। জাতিসংঘের সংবাদকক্ষে সাংবাদিকেরা তাঁর উপস্থিতি নিয়ে কেন সমালোচনা করছেন, সে প্রশ্নও তোলেন তিনি।

পরে আরেকটি পোস্টে ট্রাম্প বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁকে প্রেসিডেন্ট হিসেবে দেখার বিষয়ে ‘আসক্ত’ থাকার অভিযোগ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে কড়া ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে।

নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বিষয়টি নিয়ে ওয়াশিংটনে আইনি লড়াইও চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

৬ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১৬ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom