জেলার খবর

‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১৯ দিন আগে


‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নের মান নিয়ে অসন্তোষ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় না দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বগুড়ার এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল-“তুমি কে, আমি কে, ফার্মের মুরগি”

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রথমে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের শিক্ষার্থীরা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা এলাকায় অবস্থান নেন। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

কর্মসূচিকে কেন্দ্র করে সাতমাথা মোড় ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সড়ক অবরোধের কারণে শহরের গুরুত্বপূর্ণ এ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণের দাবি জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। তাই তারা আন্দোলনে নেমেছেন।

তাদের দাবি, বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

সরকারি মজিবর রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোছা. নুসরাত আক্তার বলেন, “বৃষ্টির মধ্যে ভিজে পরীক্ষা দিতে গিয়ে এখন অসুস্থ হয়ে পড়েছি। এমন পরিস্থিতিতেও পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়নি। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।”

সরকারি শাহ সুলতানা কলেজের পরীক্ষার্থী মো. হাসিব মাহমুদ বলেন, “প্রশ্নের মান অত্যন্ত কঠিন ছিল। অনেক প্রশ্ন বইয়ের বাইরে থেকে এসেছে বলে আমাদের মনে হয়েছে। আমরা চাই, প্রশ্ন পাঠ্যসূচির মধ্য থেকেই করা হোক এবং শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের দায় নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।


কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...

১৭ ঘন্টা আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...

৩ দিন আগে


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

৪ দিন আগে


সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প

পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom