তুরস্ককে এফ-৩৫ বিক্রির বিষয়ে নেতানিয়াহুর আপত্তি নাকচ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য আপত্তিকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাকে কী সামরিক সরঞ্জাম বিক্রি করবে, সে সিদ্ধান্ত ওয়াশিংটনই নেবে।
সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি ন্যাটো মিত্র তুরস্কের প্রশংসা করে দেশটিকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন আগে ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে তুরস্কের মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে আঙ্কারা গুরুত্বপূর্ণ সহযোগী।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ককে মুসলিম ব্রাদারহুড-ঘনিষ্ঠ আদর্শ অনুসরণকারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বা এর ইঞ্জিন বিক্রির বিরোধিতা করেছিলেন।
তবে ট্রাম্প জানান, তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব বিষয়ে একমত না হলেও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২০ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ওয়াশিংটন দেশটির ওপর কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট (CAATSA) অনুযায়ী নিষেধাজ্ঞাও আরোপ করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি কংগ্রেসকে জানিয়েছে, এস-৪০০–সংক্রান্ত শর্ত পূরণ না হওয়ায় তুরস্ক এখনও এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি।
তবে ট্রাম্প প্রশাসন আঙ্কারার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও বিষয়টি এখনও বিদ্যমান আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৮ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১১ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
