উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অনলাইন ডেস্ক
ছবি:সমঝোতা স্মারক প্রদান
উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)–এর আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (EDP) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ (SMESPD)-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক বিনিময় করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক নওশাদ মুস্তাফা এবং এসএমইএসপিডি’র প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাদ্দাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-প্রোগ্রাম পরিচালক (ডিপিডি) ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এসএমই বিভাগের প্রধান হোসাইন-আল-সাফের চৌধুরী, কৃষি বিভাগের প্রধান শরীফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই শিল্পায়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিটি জারি করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ইভিপি ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১২ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
