উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত: সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
অনলাইন ডেস্ক
সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে অন্যান্য অঞ্চলের রেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে স্টেশন ম্যানেজার উল্লেখ করেন।
হুক ছিঁড়ে লাউয়াছড়ায় ৬ বগি ফেলে গেল পাহাড়িকা এক্সপ্রেস
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেখে বাকি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায়
৭ ঘন্টা আগে
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
৩ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
৪ দিন আগে
