উন্নয়নে বৈষম্য হলে ‘বাঘের গর্জন’ করা হবে: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়ন বরাদ্দে সরকার বৈষম্যমূলক আচরণ করলে তা মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্যদের তুলনায় বিরোধী দলের সংসদ সদস্যরা কম বরাদ্দ পাচ্ছেন। এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে প্রয়োজন হলে ‘বাঘের গর্জন’ করা হবে।
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে, সরকারি দলের এমপিরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। অতীতেও এমন বৈষম্য দেখা গেছে, কিন্তু এখন আর তা মেনে নেওয়া হবে না।”
নেত্রকোনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। “এখানে সাদামাটির পাহাড়, সিলিকা বালুসহ বিভিন্ন সম্পদ রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলা হয়নি,” বলেন তিনি।
মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে মাদকের বিস্তার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, শুধু নিয়ন্ত্রণ নয়, মাদক সম্পূর্ণ নির্মূলের উদ্যোগ নিতে হবে। তার ভাষায়, “এখন শুধু তরুণ নয়, বয়স্করাও মাদকের ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন।”
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারত সীমান্ত দিয়ে ‘পুশইন’-এর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি দেশের জনগণও জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারই পরিস্থিতির উন্নতির দাবি করে। তবে বাস্তব চিত্রের সঙ্গে সেই দাবির মিল রয়েছে কি না, তা জনগণই মূল্যায়ন করবে।
জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
