যাচাইহীন তথ্য প্রচারের অভিযোগে ক্ষোভ—জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদকে ঘিরে বিকৃত সংবাদে নিন্দা
অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের সময় সাহসিক ভূমিকার জন্য পরিচিত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদকে নিয়ে অনলাইন ও সামাজিক মাধ্যমে যাচাইহীন ও বিকৃত তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই–পঞ্চগড়’ সংগঠনের সংশ্লিষ্টরা। তারা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত মানহানির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
সংগঠনের দাবি, ৫ ডিসেম্বরের একটি গুরুত্বপূর্ণ আয়োজনের আগে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যেখানে চাল বরাদ্দ ও তহবিল ব্যবস্থাপনা নিয়ে একজন ব্যক্তিকে এককভাবে দোষারোপ করা হয়। অথচ বিষয়টির কোনো যাচাই-বাছাই বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া হয়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় পরিচালিত তহবিল ও মানবিক কার্যক্রম সর্বোচ্চ নেতৃত্বের সম্মিলিত সিদ্ধান্তে পরিচালিত হয়। আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ সৃষ্টি করে একজনকে আলাদা করে আক্রমণ করা সংগঠনগত নীতির পরিপন্থী এবং বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।
তারা আরও বলেন, সংগঠনের আয়–ব্যয়ের হিসাব সংগঠনগত প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়, ব্যক্তিগতভাবে কারও নিকট জবাবদিহি করার বাধ্যবাধকতা নেই। উদ্দেশ্যমূলকভাবে তথ্য বিকৃতি ঘটিয়ে তা সংবাদ হিসেবে প্রচার করা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে।
সংগঠনের ভাষ্য,
“স্বাধীন মত প্রকাশের অধিকার আমরা সম্মান করি, তবে সেই স্বাধীনতা যেন মিথ্যা প্রচার বা কারও সম্মানহানির হাতিয়ার না হয়। যাচাইহীন তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং প্রকৃত মানবিক উদ্যোগ বাধাগ্রস্ত হয়।”
তারা সংশ্লিষ্ট গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও প্রচারকারীদের তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা অপপ্রচার রোধে প্রশাসন, গণমাধ্যম কর্মী, সামাজিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার অনুরোধ জানান।
সংগঠনটির বার্তা—
“জুলাই চেতনার লক্ষ্য শহীদ ও আহতদের পাশে থাকা। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। সত্যের জয় হোক, জুলাই দীর্ঘজীবী হোক।”
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
