যৌথ বাহিনীর অভিযানে চেকপোস্টে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩
অনলাইন ডেস্ক
ঢাকার আশুলিয়ায় একটি মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল-জিরাবো অংশে যৌথ চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্থানীয় মাদক সরবরাহকারী নাজমা আক্তার, এবং সিলেট থেকে আশুলিয়ায় মাদক সরবরাহকারী রাজন ও ইমান। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
যৌথ বাহিনী জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত চেকপোস্টে একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মাইক্রোবাসটি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নারীসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজন ও ইমান সিলেট থেকে মাদক এনে নাজমাকে সরবরাহ করতেন, আর নাজমা আশুলিয়ার জামগড়া ও তার আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে এসব মাদক পৌঁছে দিতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, "আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে"!
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের
৩ ঘন্টা আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়
১৬ ঘন্টা আগে
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...
১ দিন আগে
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত
২ দিন আগে
