আন্তর্জাতিক

যেকোনো মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত থাকার বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১৫ দিন আগে


যেকোনো মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত থাকার বার্তা ইরানের

ছবি: সংগৃহীত


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশটির বিরুদ্ধে কোনো স্থল সামরিক অভিযান চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী সম্ভাব্য যেকোনো মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।

সোমবার (২০ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাঘাই এ মন্তব্য করেন।

তিনি বলেন, দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।

ইসমাইল বাঘাইয়ের ভাষ্য, ‘ইরানের নেতৃত্বে এমন ব্যক্তি রয়েছেন, যারা যেকোনো স্থল অভিযানে মার্কিন বাহিনীকে স্বাগত জানাতে প্রস্তুত।’

এ সময় তিনি চলমান সংঘাতের প্রেক্ষাপটে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার সমালোচনা করেন। তার মতে, কোনো রাজনৈতিক বা সামরিক যুক্তিই সাধারণ মানুষের দুর্ভোগ কিংবা বেসামরিক অবকাঠামো ধ্বংসকে বৈধতা দিতে পারে না।

ইরানের মুখপাত্র বিশেষভাবে চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা, মেহর নিউজ এজেন্সি


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১০ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৩ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom