আন্তর্জাতিক

‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, শত্রুপক্ষের হামলার জবাব কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।

তিনি লেখেন, “আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে, সেই উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেব।”

ইরানের শীর্ষ নেতৃত্বও সম্প্রতি দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। তাদের ভাষ্য, ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা হলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

এর আগে ইব্রাহিম রেজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মনে করছে তারা দ্রুত ও ধ্বংসাত্মক হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। তার দাবি, এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া একটি “ভ্রান্ত ধারণা”, যা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করানোর চেষ্টা করেছেন।

রেজাই আরও বলেন, “ইরানের ওপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। তাই কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয়।”

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে রেজাইয়ের এই মন্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৭ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৮ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৮ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom