‘যখন কোনো শিল্পী জুলাইকে কটাক্ষ করেন, তখন শিল্পী হিসেবে লজ্জিত হই’ — শিবা শানু
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু) বলেছেন, কোনো শিল্পী যখন জুলাই আন্দোলনকে কটাক্ষ করেন, তখন একজন শিল্পী হিসেবে তিনি লজ্জিত বোধ করেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চৌধুরী মাজহার আলী বলেন, “যখন একজন শিল্পী জুলাইকে কটাক্ষ করেন, তখন শিল্পী হিসেবে লজ্জিত হই। তারা কী ধরনের ব্যাখ্যা দেন বা কী বলেন, তা দেখে বিস্মিত হতে হয়। একজন শিল্পী হওয়া কি এতই সহজ? যার মধ্যে আবেগ নেই, চেতনার বোধ নেই, বিবেক কাজ করে না-তিনি কীভাবে প্রকৃত শিল্পী হতে পারেন?”
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, “অন্য কেউ থাকুক বা না থাকুক, আমরা আছি। আমি আছি, আমার সহকর্মীরা আছেন। দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থেকে কাজ করার জন্য অনেক শিল্পী প্রস্তুত রয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি।”
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় শিল্পীরাও রাজপথে সক্রিয় ছিলেন।
“আমরা কখনো রাজপথে, কখনো কারাগারে থেকেছি। অনেকের হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু শিল্পী হিসেবে আমাদের সেই সুযোগ ছিল না। মানুষ আমাদের চিনত। তারপরও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অটল ছিলাম,” বলেন তিনি।
আলোচনায় তিনি আরও বলেন, শহীদরা শারীরিকভাবে না থাকলেও তাদের আত্মত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।
তার ভাষায়, “তারা যে লক্ষ্য নিয়ে বুকের রক্ত দিয়েছেন, সেই চেতনা যদি আমরা ধারণ করতে পারি, তবেই তাদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন হবে।”
দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শিল্পী সমিতির সভাপতি বলেন, পরিবর্তনের সূচনা হতে হবে ব্যক্তি থেকেই।
“প্রথমে নিজের ভেতরের স্বৈরাচারী মানসিকতা ও দুর্নীতি দূর করতে হবে। আমি যদি দুর্নীতি না করার অঙ্গীকার করি এবং সবাই যদি একইভাবে এগিয়ে আসে, তাহলে দেশও দুর্নীতিমুক্ত হবে,” বলেন তিনি।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আন্দোলনের সময়কার শারীরিক আঘাতের প্রভাব এখনও বহন করছেন।
তিনি জানান, অনুষ্ঠানে এক শহীদ পরিবারের শিশুর সঙ্গে কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
“একটি ছোট মেয়ে এসে বলল, ‘আংকেল, আমি আর আমার জুলাই শহীদ আব্বা একসঙ্গে আপনার ছবি দেখতাম। আজ আমার আব্বা নেই।’ এমন স্মৃতি আমাকে গভীরভাবে ব্যথিত করে। আন্দোলনের সময় পাওয়া আঘাতের কারণে এখনও মাঝেমধ্যে কাঁধ ও হাত অবশ হয়ে যায়। তারপরও আমি কাজ করে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকতে পারি,” বলেন তিনি।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
