আন্তর্জাতিক

যন্তর মন্তর ইস্যুতে জরুরি শুনানি নাকচ, ভিডিও দেখার সময় নেই: ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


যন্তর মন্তর ইস্যুতে জরুরি শুনানি নাকচ, ভিডিও দেখার সময় নেই: ভারতের সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আবেদনের জরুরি শুনানি নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হলে আদালত তাৎক্ষণিক শুনানির আবেদন গ্রহণ করেননি। বেঞ্চে আরও ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনা।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই জানায়, শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ভিডিও দেখার মতো সময় আদালতের নেই।

আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, গত সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে আন্দোলনরত তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের ওপর পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং এর পক্ষে ভিডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির অনুরোধ জানান।

তবে প্রধান বিচারপতি বলেন, “ভিডিও দেখার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, সময়ও নেই। অযথা আদালতের সময় নষ্ট করবেন না।”

প্রশ্নপত্র ফাঁস ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত সোমবার পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় আন্দোলনকারী ও পুলিশ-উভয় পক্ষেরই আহত হওয়ার খবর পাওয়া যায়।

এরপর থেকে শিক্ষার্থীরা যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলন এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। বিক্ষোভকারীরা শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করা লাদাখি সমাজকর্মী সোনম ওয়াংচুক বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ অবস্থাতেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। তার দাবি, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং বিষয়টি পার্লামেন্টে আলোচনার লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৬ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১২ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

২২ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom