যশোর-৪ আসনে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুর; মেয়েকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ ঘটনায় কয়েক ঘণ্টা এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচলও ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার সঙ্গে আল মাদ্রাসাতুল শারইয়্যাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের দাবি, সোমবার মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান, রেক্সনা নামে এক নারী এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গে অনন্যার বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে রেক্সনার মাথায় আঘাত লাগে বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে অনন্যা আবার সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বাড়ির গেট ভাঙার চেষ্টা এবং ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙার ঘটনাও ঘটে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করে।
ঘটনার বিষয়ে গোলাম রসুলের স্ত্রী শারমিন বীনা দাবি করেন, তাদের মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার ভাষ্য, মাদ্রাসা বন্ধ থাকলেও শিক্ষার্থীরা প্রায়ই বাড়ির সামনে গোলযোগ সৃষ্টি করত। সেই ঘটনার প্রতিবাদ করায় তাদের পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি হয়েছে এবং এখন বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
পরে সংসদ সদস্য গোলাম রসুল নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে বড় আকার ধারণ করেছে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।
এদিকে জামায়াতের মিডিয়া উইং এক বিবৃতিতে দাবি করেছে, মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে চিকিৎসা নিচ্ছেন। সংগঠনটির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ইন্ধনে মানসিকভাবে অসুস্থ এক নারীর বিরুদ্ধে জনতাকে উসকে দেওয়া হয়েছে এবং তার বাসায় হামলা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। দাবির সমর্থনে অনন্যার চিকিৎসাসংক্রান্ত কিছু নথিও প্রকাশ করেছে তারা।
অন্যদিকে, বিক্ষোভকারীরা অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংসদ সদস্যের পরিবারের সঙ্গে মাদ্রাসা-সংশ্লিষ্টদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...
৩ দিন আগে
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...
৪ দিন আগে
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...
৪ দিন আগে
যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় (এক ধরনের মানসিক রোগ) আক্রান্ত। অভিযোগ রয়েছে, তাঁর কিছু আচরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার
৪ দিন আগে
