জেলার খবর

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১

ছবি: সংগৃহীত


যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য ও নেশাজাতীয় সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।

শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ৮১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১ হাজার ২৫০টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রীসহ আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ ও চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা
৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা

দারিদ্র্যের নির্মম বাস্তবতায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা জায়গায় বসবাস করছেন তিনি। সামান্য ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।রেহানার এই করুণ অবস্থার কথা জানাজানি হলে স্থানীয়দের...

৫ ঘন্টা আগে


এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা
এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা

শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে

১৬ ঘন্টা আগে


যশোরে চালু হলো আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র, স্বয়ংক্রিয় মেশিনে মিলবে নির্ভুল ওজন
যশোরে চালু হলো আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র, স্বয়ংক্রিয় মেশিনে মিলবে নির্ভুল ওজন

ঢাকা ও খুলনার পর এবার যশোরেও যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র ‘আদি সাব্বির বিফ হাউজ’। যশোর শহরের কাঠেরপুল সংলগ্ন বড়বাজারের এইচএমএম রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রচারণা, ব্যান্ড পার্টি, সুসজ্জিত গরুর শোভাযাত্রা এবং শুভেচ্ছা অনুষ্ঠান।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের নিরাপদ ও

১ দিন আগে


ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেসক্লাবের  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে  প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম

১ দিন আগে

Dr.Mahfuzul Alom