যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।
আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন। নিচতলায় তার মা ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান থাকেন। গত সোমবার তিনি বাড়িতে ছিলেন না। তার ছোট ভাইও ওই সময় ঢাকায় অবস্থান করছিলেন।
অভিযোগে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে প্রবেশ করে। পরে তারা দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারিতে রাখা দুটি ফ্ল্যাটের মোট ২৮ ভরি সোনার গহনা এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে গৃহপরিচারিকা বাড়িতে এলে আব্দুর কাদেরের মা দরজা খুলে দেন। এ সময় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, বিভিন্ন আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা সোনার গহনাও পাওয়া যায়নি।
আব্দুর কাদেরের ধারণা, চোরেরা তার মাকে অচেতন করে এ চুরি করেছে। তবে এ বিষয়ে চিকিৎসা বা অন্য কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
ঘটনার পর মঙ্গলবার যশোরে ফিরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুর কাদের।
পুলিশ অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
১২ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
১৭ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
১৭ ঘন্টা আগে
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
২ দিন আগে
