যশোরে চালু হলো আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র, স্বয়ংক্রিয় মেশিনে মিলবে নির্ভুল ওজন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা ও খুলনার পর এবার যশোরেও যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র ‘আদি সাব্বির বিফ হাউজ’। যশোর শহরের কাঠেরপুল সংলগ্ন বড়বাজারের এইচএমএম রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রচারণা, ব্যান্ড পার্টি, সুসজ্জিত গরুর শোভাযাত্রা এবং শুভেচ্ছা অনুষ্ঠান।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গরুর মাংস সরবরাহ নিশ্চিত করতে দোকানটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশে মাংস সংরক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয় কাটিং মেশিনের মাধ্যমে নির্ভুল ওজন নিশ্চিত করা হবে। একই সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কাট ও স্লাইস করে মাংস সরবরাহ করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, নান্দনিক সাজসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থার মাধ্যমে মাংসের গুণগত মান অক্ষুণ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাংস দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমবে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য যশোরবাসীর কাছে নিরাপদ, স্বাস্থ্যসম্মত, বিশুদ্ধ ও মানসম্মত গরুর মাংস পৌঁছে দেওয়া। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
তিনি জানান, ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে মাংস বিক্রিতে নতুন মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে ‘আদি সাব্বির বিফ হাউজ’।
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়
পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম
১ ঘন্টা আগে
ঝালকাঠি বিএনপিতে ‘খাই খাই’ সংস্কৃতির অভিযোগ, ফেসবুক স্ট্যাটাসে এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত একটি স্ট্যাটাস ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, প্রকাশের প্রায় ১০ ঘণ্টার মধ্যেই এটি এক হাজারের বেশি বার শেয়ার, প্রায় ১ হাজার ৩০০টি মন্তব্য...
৫ ঘন্টা আগে
ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, তদন্তে নতুন মোড়
নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি...
৮ ঘন্টা আগে
মুকসুদপুরে আওয়ামী লীগের ১৫ নেতার একযোগে পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৫ নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের
১০ ঘন্টা আগে
