যশোরে দম্পতিকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, মামলা দায়ের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
শনিবার কোতোয়ালি থানা-এ মামলা করেন ভুক্তভোগী মো. আব্দুস সালাম। মামলায় আসামি করা হয়েছে প্রতিবেশী বিষ্ণুপদের ছেলে প্রসেনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আব্দুস সালাম শংকরপুর এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে বাসার সামনে ফাঁকা মাঠে ভাঙারির কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রসেন তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে হাতে থাকা লোহার শাবল দিয়ে তাকে আঘাত করলে তার বাম হাতের কবজির কাছে গুরুতর জখম হয় এবং দুটি আঙুলের হাড় ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী রহিমা বেগমকেও শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। অভিযোগে আরও বলা হয়, তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত প্রসেনকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত
৪ দিন আগে
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...
৪ দিন আগে
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...
২৫ দিন আগে
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
১ মাস আগে
